আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

পিরোজপুরে পূনরায় চালু হলো ৯৬ এর পরবর্তী সরকারের বন্ধ করা ফেরী ঘাট

 

মতিউর রহমানঃ পিরোজপুর জেলা প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে কাউখালী- সোনাকুর ঘাটে ফেরীর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

আজ ১৭ জুলাই (শুক্রবার) আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ১২৮, পিরোজপুর- ২ (ভান্ডারিয়া- কাউখালী -ইন্দুরকানী) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু।

এসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান, আবু সাঈদ মিয়া মনু, উপজেলা ভাইস চোয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী হারুনুর রশীদ, মহিলা ভাইস চোয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, ভান্ডারিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মাহিবুল হাসান (মাহিন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল হক, কাউখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুন ইসলাম, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী, জাতীয় পার্টি জেপি সাধারন সম্পাদক মোঃ শাহ আলম নসু, ১নং সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, ২নং আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ সামছুদ্দোহা চাঁন, ৪ নং চিড়াপাড়া ইউপি চেয়ারম্যান মোঃমাহমুদ খান খোকন প্রমুখ।

উল্লেখ, ১৯৯৬ সালে তৎকালীন যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু উপজেলার নদী বেষ্টিত দীপের জনসাধারণের যোগাযোগ এর সুবিধার্থে
সোনাকুর কাউখালী খেয়াঘাটে ফেরী সার্ভিস চালু করেছিলেন। এবং ১৯৯৬ এর পরবর্তী সরকার ক্ষমতায় এসে ফেরী সার্ভিসটি বন্ধ করে দিয়েছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ