মতিউর রহমানঃ পিরোজপুর জেলা প্রতিনিধি:
ইতিহাস, ঐতিহ্যের ধারক ও বাহক বাংলাদেশ আওয়ামীলীগ এর ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন পিরোজপুর জেলা মুক্তিযুদ্ধমঞ্চ।
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ পিরোজপুর জেলা শাখার সভাপতি জুয়েল স্বাধীন বিশ্বাস, জেলা শাখার সাধারন সম্পাদক এইচ.এম.মিরাজ আহম্মেদ, জেলা শাখার সহ সভাপতি ইলিয়াস, নাজমুল ইসলাম সোহাগ, সমিরন পাল, সাংগঠনিক সম্পাদক নাজমুল সাকিব, দপ্তর সম্পাদক মানসুরা নিলা, মুক্তিযুদ্ধ মঞ্চ, সদর উপজেলার সভাপতি প্রিন্স অর্নিবান, সাধারন সম্পাদক অলিউজ্জামান হাওলাদার, সদর পৌর শাখার সভাপতি সৌরভ, সাধারন সম্পাদক রুম্মান হাওলাদার, ইন্দুরকানী উপজেলার সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারন সম্পাদক তাজুল ইসলাম, মুক্তিযুদ্ধ মঞ্চ নাজিরপুর উপজেলার সভাপতি তৌহিদুল ইসলাম সান্টু, সাধারন সম্পাদক রোবায়েত মাহামুদ সজল, সরকারি সোহরাওয়ার্দী কলেজে শাখার সভাপতি শাহানা সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক পল্লব পাল আদিত্য এবং জেলা ও উপজেলার অনন্য নেতৃবৃন্দ।