আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

পাবনায় মাক্স না পড়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

পাবনা প্রতিনিধিঃ

করোনা ভাইরাস সংক্রমনের কারণে পাবনার আটঘরিয়া পৌর সভার দেবোত্তর বাজারে মাস্ক না পরার অপরাধে ৮জন পথচারি ও অটোরিএক্সা চালককে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়েছে।রবিবার ২৩ আগস্ট দুপুরে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ ফুয়ারা খাতুন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: আরিফুজ্জামান নেতৃত্বে অভিযান চালিয়ে প্রত্যেকজনকে ২০০ টাকা করে এই জরিমানা আদায় করেন।অপর দিকে দেবোত্তর বাজারে নুরজাহান হেজাটেল এন্ড রেষ্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার এসআই দুলাল প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ