আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

পাবনায়  ফুয়াদ খান বড়মনি স্মৃতি সর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

 

শেখ রেজাউল করিম রুবেল সুজানগর উপজেলা প্রতিনিধি, পাবনা:

ক্রীড়াই হোক বন্ধুত্বের সেতু বন্ধন” শ্লোগানে মরহুম ফারুক ফুয়াদ খান বড়মনি স্মৃতি সর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পাবনার চরতারাপুর ইউনিয়নের ২৬ নং তারাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক টুটুল। চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান বন্দরের সভাপতিত্বে আরো ও উপস্থিত ছিলেন তারাবাড়ীয়া আবু বকর সিদ্দিকী আলিম মাদ্রাসার প্রভাষক আব্দুর রাজ্জাক খান সুলতান, ইউপি সদস্য গোলাম মর্তুজা, আলতাফ হোসেন, আবু সাইদ খান সহ স্থানীয় নেতৃবৃন্দ।এ টুর্নামেন্টে ১৬ টি দল অংশ গ্রহণ করে ও ২০ ওভারের খেলা।খেলায় মিনিষ্টার ফ্রিজ, খেলার মেলা,নিউ আলিম ইলেকট্রনিক্স,লোটো ব্র্যান্ড, বাংলাদেশ কমার্স ব্যাংক, উত্তরা ব্যাংক লিমিটেড,সিঙ্গার প্লাস,ওপ্পো ব্যান্ড ও প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিঃ স্পন্সারে ছিলেন। উদ্বোধনী ম্যাচে কাচুরী আলোর দিশারী একাদশ কে ৫ উইকেটে হারিয়ে ম্যাচ অব ম্যাচ হয়েছে রাজা বাদশা একাদশ। টুর্নামেন্টে ধারাভাষ্যকার ছিলেন আলমগীর হোসেন পিন্টু।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ