আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

পশুর হাটে জাল টাকার প্রবেশ ঠেকাতে তৎপরতা

সাকিব হাসান : 

কোরবানীর পশুর হাটে জাল টাকার প্রবেশ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কমিটি গঠনের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার। রোববার (১৯ জুলাই) ডিসিসিআই আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এ আহ্বান জানানো হয়।

এতে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরবানী ঈদকে কেন্দ্র করে সারা দেশেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, কোভিড মহামারিতে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি প্রায় ২.২ শতাংশ কমতে পারে। সেইসাথে স্থানীয় বাজারে চাহিদা, রপ্তানি এবং প্রবাসী আয় কমলে দেশের আর্থ-সামাজিক অবস্থার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা আছে।

আলোচনায় প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করেছেন।

ই-ক্যাবের সভাপতি শমী কায়সার বলেন, কারোনার কারণে গত কয়েকমাসে অনলাইন বেচাকেনা দ্বিগুণ হয়েছ। তবে অনলাইনে ভুয়া ব্যবসায়ী ও প্রতারণাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ