আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

পলাশবাড়ীতে ৮ কেজি গাজাসহ ২জন  গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে জনাব মোঃ মাসুদ রানা, অফিসার ইনচার্জ, পলাশবাড়ী থানা, গাইবান্ধা এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে এসআই(নিঃ) মোঃ বেলাল হোসেন এর নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ রেজাউল করিম, এএসআই(নিঃ) মোঃ আমিনুল ইসলাম, পলাশবাড়ী থানাধীন ০৪নং বরিশাল ইউপির অন্তর্গত দুবলাগাড়ী মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে অদ্য ২৪/০৮/২০২১ খ্রিঃ তারিখ ১২.৫৫ ঘটিকার সময় যাত্রীবাহী বাস চেকিং করাকালে আসামী ১। মোঃ রাকিব হাসান (২১), পিতা-মোঃ আঃ জোব্বার, সাং-টাপার জান, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট এর হেফাজতে থাকা একটি নেভী ব্লু রংয়ের ট্রাভেল ব্যাগে ০২ পোটলা মোট (১+২= ০৩) (তিন) কেজি গাঁজা এবং একই ঘটনাস্থলে ফাইভ স্টার কুড়িগ্রাম টু গাজীপুর গামী যাত্রীবাহী বাস হতে আসামী ২। মোঃ চান মিয়া (২১), পিতা-মোঃ ছায়েদ আলী, সাং-কুলাঘাট, থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট এর হেফাজতে থাকা একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগে ০১ পোটলায় মোট ০৫(পাচ) কেজি গাঁজা পেয়ে উদ্ধার পূর্বক জব্দ করে থানায় এসে এজাহার দায়ের করিলে পলাশবাড়ী থানার মামলা নং-৩৩, তাং-২৪/০৮/২০২১, ধারা-৩৬(১)এর ১৯(ক) এবং পলাশবাড়ী থানার মামলা নং-৩৪, তারিখ-২৪/০৮/২০২১ ধারা-৩৬(১)এর ১৯(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ পৃথকভাবে ০২টি মামলা রুজু করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ