নিজস্ব প্রতিবেদক :
পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক জনাব মোঃ মাসুদ রানা অফিসার ইনচার্জ, পলাশবাড়ী থানা, গাইবান্ধা এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে এসআই মানিক রানা এসআই মোঃ আঃ মান্নান, ও এসআই মোঃ সুলতান মাহমুদ অভিযান পরিচালনা করে ঢাকা ডিএমপি এলাকা হতে অত্র মামলার ভিকটিম মোছাঃ কবিতা আক্তার (১৬), পিতা-মোঃ ফুল মিয়া, সাং-বৈরী হরিনমারী, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধাকে উদ্ধার পূর্বক আসামী ১। মোঃ রাসেল মিয়া (২০), পিতা-মোঃ আজিম উদ্দিন, ২। মোঃ চান মিয়া @ চান্দু (৬৫), পিতা-মৃত কামাল হোসেন, উভয়ের সাং-বৈরী হরিনমারী, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা দ্বয়কে এবং পলাশবাড়ী থানার মামলা নং-০২, তাং-০৪/০৭/২১, ধারা-৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং-০৩) এর ১নং আসামী মোঃ আশরাফুল ইসলাম (২৬), পিতা-মোঃ মধু মিয়া, সাং-হিজলগাড়ী, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধাকে ডিএমপি ঢাকা এলাক হতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।