আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

পবিত্র ঈদ উপলক্ষে পণ্যের মূল্য নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালতের জরিমানা

এ,কে,এম,খোরশেদ আলম, নাটোর  প্রতিনিধিঃ

আজ ২৯ রমযান (১লা মে) নলডাঙ্গা উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে এবং ঈদ উপলক্ষে কাপড় ও পোশাকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

নলডাঙ্গা বাজার, পাটুল বাজার, বাসুদেবপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় ভাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট এর দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুখময় সরকার ।

এ সময় তিনি পণ্যের মূল্যতালিকা প্রদর্শণ না করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় মোট ৫ জন ব্যবসায়ীকে ১৪০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সুখময় সরকার জানান ক্রেতাগণের ন্যায্য মূল্য নিশ্চিতে এমন মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ