আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

পবা প্রেসক্লাবের ত্রিবার্ষিক কমিটিতে সভাপতি নাজমুল সম্পাদক দুলাল নির্বাচিত

জিয়াউল কবীর :

রাজশাহীর পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে সরকার দুলাল মাহবুব নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার নওহাটায় ক্লাবের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পবা উপজেলা প্রেসক্লাবের সহ:সভাপতি প্রবীণ সাংবাদিক মো. জিল্লুর রহমান। বিভিন্ন বিষয়ের উপর বিশদ আলোচনা শেষে কমিটির মেয়াদ শেষ হওয়ায় নির্বাচন বিষয়ে প্রেসক্লাবের উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে সরকার দুলাল মাহবুবকে নির্বাচিত করে কমিটি গঠন করা হয়।

নতুন কমিটি সদস্যরা হলেন সহসভাপতি পদে মো. জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মেসবাউল আলম দিনার, কোষাধ্যক্ষ অসিত কুমার সাহা, দপ্তর সম্পাদক জিয়াউল কবির স্বপন, নির্বাহী সদস্য সোহেল মাহবুব ও মো. মঈন উদ্দিন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ