আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু

মোঃ ইসহাক
গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহী গোদাগাড়ীতে পদ্মা নদীতে মাছ ধরে গিয়ে একজন যুবকের মৃত্যু হয়েছে‌।
ঘটনাটি মাটিকাটা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড ভাটপাড়া এলাকার মোঃ রবিউল ইসলামের ছেলে
মোঃশরিফুল ইসলাম(১৬)
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে প্রতিদিনের ন্যায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন।
সকালে তাকে নদীতে ভেসে থাকতে দেখলে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন। শরিফুল যাদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন তাদের ভাষ্য, রাতে তারা সবাই ঘুমিয়ে পড়েছিলেন। এর মধ্যেই শফিকুল কীভাবে পানিতে ডুবে গেছেন তা কেউ দেখেননি।
পরে গোদাগাড়ী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের নাদাবী থাকায় লাশটি পরিবারের নিকট বুঝিয়ে দেন।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, নৌকায় মাছ ধরতে গিয়ে পদ্মা নদীতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।  বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ