আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

পথশিশুদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন 

ইমাম হোসেন, ঝালকাঠি প্রতিনিধি :

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঝালকাঠিতে সুবিধা বঞ্চিত পথ শিশুদের নিয়ে কেক কেটে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী পালন ও শিশুদের মাঝে ছাতা বিতরণ করেন ঝালকাঠির সেই আলোকিত যুবলীগ নেতা ছবির হোসেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে প্রায় শতাধিক সুবিধা বঞ্চিত পথ শিশুদের হাতে এ ছাতা তুলে দেয়া হয়।
এ বিষয় উদ্যোক্তা ছবির হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ১০২তম জন্মদিন উপলক্ষে ও জতীয় শিশু দিবসে এমন উদ্যোগ নিয়েছি।

ছোট ছোট শিশুরা এই গরমের মধ্যে শিশুদের যেন স্কুলে যেতে কষ্ট না হয় তার জন্য ছাতা উপহার দিয়েছি ।

প্রসঙ্গত, করোনা মহামারী থেকে শুরু করে বিভিন্ন সময় ঝালকাঠির এই যুবক ছবির হোসেন খাদ্য সামগ্রী বিতরণ, ঘর তুলে দেয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া সহ একের পর এক আলোকিত কাজ করেই যাচ্ছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ