রাব্বী হোসাইন , পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলা উপজেলা পরিষদের পক্ষ হতে অসহায় ওদুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, এবং বিভিন্ন বিদ্যালয়ে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলা পরিষদে এ বিতরণ অনুষ্ঠানে সামাজিক দূরত্ব নিশ্চিত করে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা (মুক্তা ) সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ প্রমূখ।