আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

পত্নীতলায় রোজিনা ইসলামের মুক্তির দাবিতে  মানববন্ধন কর্মসূচি 

রাব্বী হোসাইন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :
প্রথম আলোর প্রতিবেদক  সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সারা দেশের ন্যায়   আজ শুক্রবার সকাল ১১টায়  নওগাঁর নজিপুর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় “নজিপুর প্রেসক্লাব ” এর  উদ্যোগে   মানববন্ধন ও বিক্ষোভ  সমাবেশের আয়োজন করা হয়েছে ।
প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা রায়হান, মানবাধিকারকর্মী রুবাইয়াত হাসান, সামাজিক সংগঠন ‘অদম্য’র সমন্বয়ক রাইসুল ইসলাম, সাংবাদিক টিপু সুলতান, মনিরুজ্জামান, মিলন চৌধুরী ,  রাব্বী হোসাইন  প্রমুখ।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনাকে ঘণ্টার পর ঘণ্টা সচিবালয়ে একটি কক্ষে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। তাঁকে হত্যার চেষ্টা করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা ও কর্মচারী। ওই কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো রোজিনা ইসলামকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এতে দেশে ও আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। যাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের বিচার করতে হবে। সেই সঙ্গে সাংবাদিক রোজিনাকে দ্রুত মুক্তি দিতে হবে এবং সকল সাংবাদিক নির্যাতন বন্ধ ঘোষণা করতে হবে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ