আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

পত্নীতলায় মুজিব শতবর্ষ উপলক্ষে আনসার-ভিডিপির বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি পালন

 

রাব্বী হোসাইন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলা উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে জেলা আনসার বাহিনী কর্তৃক আয়োজিত উপজেলা আনসার ও ভিডিপি পরিচালিত (১৯-০৭-২০২০ ইং ) শুক্রবার সকাল ০৯ টায় বার্ষিক বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি পালন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নির্বাহী অফিসার জিয়াউর রহমান , আরো উপস্থিতি ছিলেন মাসুদুর রহমান উপজেলা প্রশিক্ষক ,প্রশিক্ষিকা যুলেখা খানম । আনসারের ইউনিয়ন ও ওয়ার্ড় দলনেতা দলনেত্রী দের মাঝে ফলজ,বনজ,ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা জিয়াউর রহমান বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সব সময় দেশের জন্য কাজ করে যাচ্ছে, দেশের পরিবেশ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বিশ্বব্যাপি জলবায়ূ নিয়ন্ত্রনে বাংলাদেশ সরকারের পদক্ষেপ মুজিব বর্ষের অঙ্গীকার তিনটি করে গাছ লাগান সম্পন্ন করতে সকলকে তিনটি করে ফলজ,বনজ, ঔষধী গাছের চারা রোপন করার জন্য আহব্বান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ