আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

পত্নীতলায় মানবিক বাংলাদেশ সোসাইটি  পক্ষ হতে সচেতনতা মূলক সরঞ্জাম বিতরণ

 

রাব্বী হোসাইন, পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধিঃ

 

নওগাঁর নজিপুরে সামাজিক দূরত্ব নিশ্চিত রেখে “মানবিক বাংলাদেশ সোসাইটি ” পত্নীতলা উপজেলা শাখা এর পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমণরোধে সচেতনতা মূলক মাক্স, সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার(১৮-৬-২০২০ইং) মানবিক বাংলাদেশ সোসাইটি এর সভাপতি মাহবুব মুরাদ ,সাধারণ সম্পাদক আনন্দ কুমার এবং সোসাইটির সকল সদস্যদের উপস্থিতিতে বিকাল ০৫ টা থেকে নজিপুর বাসস্ট্যান্ড সাপাহার রোড সংলগ্ন রাজমনি সিনেমা হল হতে ধামুইরহাট রোড,নওগাঁ রোডের সি এন্ড বি গেড পর্যন্ত মাক্স না পড়া দুস্থ ভ্যান, রিক্সা চালক, পথচারী, দোকানদার ও বিভিন্ন মানুষের মাঝে কার্যক্রম পরিচালনা করেন। এ সময় জনসাধারণের মাঝে সচেতনতা মূলক দিকনিদের্শনা দেন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ