আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

পত্নীতলায় জেল হত্যা দিবস পালিত 

রাব্বী হোসাইন , পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেল হত্যা দিবস পালিত  হয়েছে।
বুধবার  (৩ রা নভেম্বর )  সকালে নজিপুর বাসস্ট্যান্ড  উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মোনাজাত ও জাতীয় ও দলীয় পতাকা উত্তলন  করা হয়।   এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী ,
উপজেলা আওয়ামী লীগের সাবেক  উপ দপ্তর সম্পাদক আরাফাত হোসেন ,  পৌর  আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম  বেন্টু,  জেলা পরিষদ সদস্য  ফাতেমা জিন্না ঝর্না, ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ রাহাত, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ প্রমূখ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ