আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

পত্নীতলায় করোনা সচেতনতায় নারীদের  পাশে তথ্য আপা

রাব্বী হোসাইন, পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায়  উপজেলা  তথ্য কেন্দ্রের  কর্মকর্তা তথ্য আপা হাসি খাতুন   করোনায় করনিয় সম্পর্কে  গ্রামীণ  নারীদের সচেতন করছেন।

কর্মসূচীর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার  (২৬ নভেম্বর)  উপজেলার চকনিরখিন গ্রামে  ফিল্ড ভিজিট করেন এবং নারীদের নিয়ে উঠান বৈঠক  করেন  এসময় তিনি
কোভিড-১৯ প্রতিরোধ, মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা, সোপিওয়াটার তৈরির পদ্ধতি , নিয়মিত সোপিওয়াটার, সাবান অথবা অন্যান্য উপকরণের মাধ্যমে হাত পরিষ্কার রাখা ও সচেতনতামূলক অন্যান্য তথ্য সম্পর্কে অবহিত করেন।
স্বাস্থ্যসেবা  হিসাবে
বিনামূল্যে ডায়াবেটিস, ব্লাড প্রেসার, ওজন , উচ্চতা পরিমাপ।  এছাড়া  নিয়মিত অনলাইন সার্ভিস  দিয়ে যাচ্ছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ