নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।আজ বুধবার ১৬ (ডিসেম্বর) সকাল ৭ টা থেকে মহামারি করোনা ভাইরাস এর কারনে সল্প পরিসর এ স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে দিনের শুরুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকমর্মীরা।
এসময় ফুলের শুভেচ্ছা জানান আব্দুল হান্নান রুনু লোহাগড়া উপজেলা চেয়ারম্যান ও সাবেক সভাপতি লোহাগড়া উপজেলা আওয়ামীলীগ,লোহাগড়া উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মুন্সি আলাউদ্দিন,সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিয়ার রহমান,উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন,লোহাগড়া থানার অফিচার্জ ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান, যশোর পল্লি বিদ্যুৎ সমতি ২ লক্ষীপাশা জোনাল অফিস এর এজিএম কম মোঃ রুবেল হোসেন,লোহাগড়া উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল ভূইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি,লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারাণ সম্পাদক রাশেদুল ইসলাম এবং যুবলীগ,শ্রমিকলীগ,সেচ্ছাসেবক লীগ,প্রিন্ট মিডিয়া অনলাইন এর সাংবাদিকগন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।