নড়াইল সদর প্রতিনিধি:
জিয়া-তারেক-খালেদা;নয় আলাদা স্লোগান নিয়ে নড়াইল জেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের উদ্যোগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারবর্গের হত্যাকান্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবীতে মানববন্ধন করেছে।উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দীন খান নিলু,জেলা যুবলীগের নেতাকর্মীবৃন্দ, উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক পলাশ,উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি নাঈম ভুইঁয়া,সাধারণ সম্পাদক সিদ্ধার্ত সিংহ পল্টু সহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।নড়াইল জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক নিজামউদ্দীন খান নিলুসহ সকল নেতাকর্মী বক্তব্য একই যে আমরা ৭৫ নৃশংসত হত্যাকান্ডের মরণোত্তর বিচার চাই।মাইজপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সন্দীপ মজুমদার আগামীর সংবাদকে জানান,ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে বন্ধুবন্ধু হত্যার বিচার বন্ধ করে দেয়া হয়েছিলো।দেশে আইনের শাসন থাকলে যেকোনও হত্যার বিচার হওয়াটা স্বাভাবিক। তবে যে দেশ প্রমাণ করতে চায় তারা আইনের শাসনে বিশ্বাস করে না, সেই দেশের শাসকরা এমন আইন করেন যাতে কোনও হত্যাকাণ্ডের বিচার না হয়। দুঃখজনক হলেও বাংলাদেশের ইতিহাসে এমন একটি ঘটনা ঘটেছিল। জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিবারের ১৭ জন সদস্যকে হত্যা করা হয়েছিল। স্বাভাবিকভাবেই এর বিচার হওয়া উচিত। অথচ তৎকালীন শাসকদের কিছু ছিলেন খুনি। তারা একটি আইন (ইনডেমনিটি অর্ডার) করলেন যে, এই হত্যাকাণ্ডের বিচার হতে পারবে না। এমনকি তখনকার অবৈধ সরকারের পরেও যারা ক্ষমতা দখল করে সরকার গঠন করেছে বা নির্বাচিত সরকার গঠন করেছে তারাও এই বিচার করেনি।এখন আমরা ঐ হত্যা কান্ডের মরণোত্তর বিচার চাই।