নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১ নং কায়েমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাসিবুল হক হাসান আগামী নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে ২য় বারের মত চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করতে চান। এর আগে ২০১৬ সালের নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮০ সালে ১নং কায়েমপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মোঃ মোতাহারুল হকের পরিবারে, এস এম হাসিবুল হক হাসান বগুড়া পলিটেকনিক্যল কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে রাজনিতির শুরু।। তার পর কায়েমপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন -সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন, বর্তমান তিনি কায়েমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্বও পালন করছে, তিনি বি,এস,এস পাশ করেন। তিনি কায়েমপুর ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছেন চিনাধুপুরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও হরিনাথপুর জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছেন এছাড়াও নিজ এলাকায় প্রতিষ্টা করেছেন কিন্ডারগার্ডেন স্কুল।।
চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার রাস্তা -ঘাট, ব্রীজ- কালভার্ট, সহ বিভিন্ন উন্নয়ন সাধন করেছেন। মসজিদ, মাদ্রাসা, ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছেন। আগামীতে চেয়ারম্যান নির্বাচিত হলো অসমাপ্ত কাজ করবেন বলে জনগনকে প্রতিশ্রুতি দিয়েছেন। ও জনগনের কল্যানে এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চান। অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রত্যয় ব্যক্ত করেন এস এম হাসিবুল হক হাসান ।