আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

নেত্রকোনায় হাওড়ে নৌকাডুবি, ১৭ জনের লাশ উদ্ধার

 

রাকিবুল হাসান, ময়মনসিংহ প্রতিনিধি :

নেত্রকোনার মদন উপজেলায় উচিতপুরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। হাওড়ে ঘুরতে আসা পর্যটকদের নিয়ে নৌকাটি ডুবে যায়।এতে ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা অভিযান ১৭ জনের মৃত দেহ উদ্ধার করে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, বুধবার ( ৫ আগষ্ট) ময়মনসিংহ সদর থানার অন্তর্ভুক্ত ৫নং চরশিরতা ইউনিয়ন এবং আটপাড়া তেলিগাতি থেকে ৪৮ জন মিলে হাওড়ে ঘুরতে আসেন। ইঞ্জিনচালিত নৌকায় হাওড় ঘুরার সময় হাওড়ের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা স্থানে নৌকাটি ডুবে যায়। সাঁতার কেটে অনেকেই প্রাণে বাঁচলেও ১৭ জন মারা যান এবং এখন পর্যন্ত ২ জন নিখোঁজ আছে। এখনো উদ্ধার কাজ চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ