আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

নানা আয়োজনে বান্দরবানে আষাড়ি পূর্ণিমা উদযাপন

হিরু কান্তি দাশ 
বান্দরবান  প্রতিনিধিঃ
বান্দরবানে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহা মানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ ত্রি-স্মৃতি বিজরিত আষাড়ি পূর্ণিমা উদযাপিত হয়েছে।  (৩ আগস্ট) আষাড়ি পূর্ণিমাকে ঘিরে বান্দরবানের কেন্দ্রীয় রাজগুরু বৌদ্ধ বিহার, বান্দরবানের খিয়ং ওয়া কিয়ং রাজবিহার, কেন্দ্রীয় সার্বজনীন বৌদ্ধ বিহার, কালাঘাটা আম্রকানন গৌতম বৌদ্ধ বিহার, বালাঘাটা বৌদ্ধ বিহার, উজানি পাড়া মহা বৌদ্ধ বিহার’সহ পাহাড়ি পল্লীগুলোতে বৌদ্ধ বিহারগুলো সেজেঁছে বর্ণিল সাজে। সকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা, চাকমা, তঞ্চঙ্গ্যা, খুমী, রাতে, ত্রিপুরা, লুসাই, বম, খিয়াং, চাকমা, চাক সম্প্রদায়ের নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু-কিশোরদের পদচারণয় মুখরিত হয়ে উঠেছে পাহাড়ের বিহারগুলো। ধর্মীয় প্রার্থনা, বৌদ্ধ ধর্মীয় নেতা ভিক্ষু’দের (ভান্তে) খাবার, ছোয়াইং, চিবরদান, নগদ টাকা, গুরু ভক্তি, প্রদীপ প্রজ্জলন’সহ বিভিন্ন ধরণের সামগ্রী দান করছেন বৌদ্ধ ধর্মালম্বীরা। বৌদ্ধ ধর্মীয়নেতা শীলজ্যোতি বড়য়া বলেন, আষাড়ি পূর্ণিমা উপলক্ষে ৩মাস বর্ষাবাস পালন করবে বৌদ্ধ ধর্মালম্বীরা। এসময় সংযম পালনের মাধ্যমে ন্যায়, সৎ পথে চলা, বুদ্ধের জীবনুসাক ও পরোপকারে তিনমাস অতিক্রম করবে প্রতিটি বৌদ্ধ ধর্মালম্বী পরিবার। পূর্ণিমার এই তিথিতেই বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহা মানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ হয়েছিল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ