আজ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৬ ইং

নাটোরে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৯৭ জন গৃহহীন

ইউসুফ হোসেন, নাটোর :

মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পেল নলডাঙ্গা উপজেলার ৯৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

আজ ২৬ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে একযোগে ৩২৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঈদ উপহার আশ্রয়ণের ঘর প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন।

এরই অংশ হিসেবে নলডাঙ্গা উপজেলায় ৩য় পর্যায়ের ৯৭ টি ঘর নলডাঙ্গা উপজেলার ৯৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রদান করা হয়েছে। প্রতিটি পরিবার নিজেদের নামে ২ শতাংশ ভূমি এবং একটি বাড়ী মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে পেয়েছেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান আসাদ, উপজেলা নির্বাহী অফিসার জনাব সুখময় সরকার,সহকারী কমিশনার ভূমি জনাব সুমি খাতুন, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুস শুকুর,ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম,

মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আকতার, নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও গৃহীনদের পরিবার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ