আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

নাটোরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২০ জনকে চেক হস্তান্তর

ইউসুফ হোসেন, নাটোর প্রতিনিধি :

নাটোরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে দুঃস্থ অসহায় ২০ টি পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

শনিবার(১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় (নাটোর সদর- নলডাঙ্গা উপজেলা)-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এমপির কান্দিভিটা নিজ বাসভবনে আনুষ্ঠানিক ভাবে নাটোর সদর ও

নলডাঙ্গা উপজেলার দু:স্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের সু-চিকিৎসার্থে ২০ টি পরিবারের মাঝে নয় লক্ষ সত্তর হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম হাদু, সহ-সভাপতি আলহাজ্ব আওয়ব আলী মন্ডল,

নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আমিনুল ইসলাম জনি সহ দলীয় নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ