আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

এ,কে,এম,খোরশেদ আলম,নাটোর  প্রতিনিধিঃ

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস।
মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের অন্তিম মূহূর্তে জাতির বিবেক পেশাজীবী সুশীলদের হত্যার করুন স্মৃতি বিজড়িত দিন ১৪ ডিসেম্বর। দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নাটোর জেলার নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইউনিটির অস্থায়ী কার্যালয়ে আজ সন্ধ্যা ৭ ঘটিকায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এসময় নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউসুফ হোসেন জুয়েলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ,

সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি এ,কে,এম,খোরশেদ আলম, উপদেষ্টা ডাঃ আব্দুল্লাহ, জাহিদ মাষ্টার, অর্থ বিষয়ক সম্পাদক আল-আমিন ইসলাম সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে সকল শহীদদের জন্য দোয়া করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ