আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

নলডাঙ্গায় স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় ৬ মাসের জেল

এ,কে,এম,খোরশেদ আলম,নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গার পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয়ের এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় অপু নামের এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার বিকালে ইভটিজিংরত অবস্থায় হাতে নাতে আটকে রেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ভ্রাম্যমান আদালতে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার এই দন্ডাদেশ প্রদান করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বেশ কিছুদিন ধরেই পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করতো পার্শ্ববর্তী ঠাকুর লক্ষ্মীকোল গ্রামের বদর উদ্দিনের ছেলে মিরাজুল ইসলাম অপু ।

আজ রবিবার ওই ছাত্রী স্কুলে গেলে বখাটে যুবক তাকে উত্যক্ত করা অবস্থায় স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়।

এ সময় সে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার পাশাপাশি এসিডে ঝলসে দেওয়ার হুমকি দেয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ছেলেকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ