ইউসুফ হোসেন, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এর সাথে নলডাঙ্গা উপজেলা রিপোর্টাস ইউনিটির সদস্যদের মতবিনিময় সভা ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নলডাঙ্গা রিপোর্টাস ইউনিটি কার্যালয়ে মঙ্গলবার সন্ধায় রিপোর্টাস ইউনিটির সভাপতি ইউসুফ হোসেন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন, আল আমিন, রবিউল ও মাহমুদুল হাসান মুক্তা ,অনুষ্ঠান সন্চালনায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সভায় আরও উপস্হিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিক বৃন্দ।
মতবিনিময় সভায় নলডাঙ্গার সমস্যা, সম্ভবনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পরিশেষে সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ অবুল কালাম আজাদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।