এ,কে,এম, খোরশেদ আলম, নাটোর প্রতিনিধিঃ
মাহে রমজান উপলক্ষে নাটোরের নলডাঙ্গা রিপোর্টাস ইউনিটির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২৩ এপ্রিল) বিকেল ৫ ঘটিকায় নিউ স্বপ্নচূড়া হোটেল আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কে এম মোস্তাফিজুর রহমান সোহাগ, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, কউন্সিলর মাহমুদুল হাসান ফকির মুক্তা,বীর মুক্তিযোদ্ধা নাজমুল করিম,
ইসমাইল হোসেন খাঁন,নলডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ আসির উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম মোস্তফা কামাল ডাবলু, বাসুদেবপুর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী সহ রিপোর্টাস ইউনিটির সকল সাংবাদিকগণ।