আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

নলডাঙ্গায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন রত্না আহমেদ এমপি

ইউসুফ হোসেন, নাটোর প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের অন্যতম সদস্য,নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি,

ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নাটোর -নওগাঁর সংরক্ষিত নারী সংসদ সদস্য রত্না আহমেদ।

সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এসময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের সঙ্গে ছিলেন,অন্যান্যর মধ্যে ব্রক্ষপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল মোল্লা, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সীমা রাণি সরকার,

ওয়ার্ড কমিশনার সঞ্জয় কুমার, ইউপি সদস্য আঃ হান্নান,শাহজাহান আলী,সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি পারভীন বেগম,সমাজসেবক শফিক মাস্টার,যুবলীগ নেতা সোহেল রানা হেলাল, নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সহ প্রমুখ।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি প্রত্যেকটি মণ্ডপের সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও খোঁজ-খবর নেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ