মোঃ আসাদুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় “পিপরুল সেন্টার হাট”এখন জমজমাট। নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামের দীর্ঘ ৩০-৩২ বছর যাবৎ চলছে পিপরুল সেন্টার হাট। সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার বসেন এই হাট।পূর্বে ভালো চললেও বর্তমানে
৮ -১০ টি ভ্রাম্যমাণ দোকান বসেন পিপরুল সেন্টার হাটে।
পিপরুল সেন্টার হাটকে জমজমাট করার জন্য উদ্দ্যােগ নিয়েছে পিপরুল গ্রামের অরুপ কুমার দেব মিঠন ( সাধারন সম্পাদক- পিপরুল ইউনিয়ন B.N.P) মোঃ সামছুল আলম ( প্রভাষক দিঘাপতিয়া এম কে অনার্স কলেজ)
মোঃ হাচেন আলী (সাধারন সম্পাদক- ওয়ার্ড BNP) সহ পিপরুল গ্রামের জনসাধারণ। গত ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ ইং রোজ শনিবার আলোচনা সভায়, সপ্তাহে এক-দিন প্রত্যেক বৃহস্পতিবার হাট বসানোর সিদ্ধান্ত হয়।
আলোচনা সভায়, ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন পূর্বক হাট পরিচালনার দায়িত্ব প্রদান করেন গ্রামবাসী।
হাট ইজারাদার এর পক্ষে মোঃ কামাল হোসেন (৫০) বলেন, গ্রামবাসী সহযোগিতা করলে পিয়াজ- রসুন, বারোমাসি ফসলসহ হাঁস-মুরগি, গরু-ছাগলের হাট বসিয়ে একটি পূর্নাঙ্গ জমজমাট হাটে পরিনত করতে অঙ্গিকার করেন ইজারাদার- কমিটিবৃন্দু।