আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

নলডাঙ্গায় তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১

এ,কে,এম, খোরশেদ আলম,নাটোর প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গায় তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তুহিন আলী (১৯) নামের এক যুবক কে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ই জানুয়ারি) দুপুর ২ টার দিকে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন। আসামি তুহিন নলডাঙ্গা পৌরসভার ০৪ নম্বর ওয়ার্ডের রেলকলোনীর কুরবান আলীর ছেলে।

মামলা সুত্রে জানা যায়, ভিকটিম মেয়েকে (৩) বৃহস্পতিবার (১৯ ই জানুয়ারি) দুপুর ১ টায় ছোলা বুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায় তুহিন।

বৃহস্পতিবার (১৯ ই জানুয়ারী) বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানায়, বাদীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। ঘটনা শোনার সাথে সাথে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ