আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

নলডাঙ্গায় জেলা পরিষদ সদস্য পদে জয়ী, সোহরাব হোসেন

ইউসুফ হোসেন, নাটোর প্রতিনিধি :

নাটোর জেলা পরিষদ নির্বাচন-২০২২ নাটোরের নলডাঙ্গা উপজেলার ৬ নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন সোহাগ ৯ ভোটের ব্যবধানে নিকট তম প্রতিদ্বন্বদ্বীকে পরাজিত করে তিনি জয়লাভ করেন।

আজ সোমবার ইভিএমে আয়োজিত এই ভোটে নলডাঙ্গা শহীদ নজমুল হক সরকারি কলেজ কেন্দ্রে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহন হয়।

নির্বাচনে নলডাঙ্গা কেন্দ্রে চেয়ারম্যান পদে সাজেদুর রহমান খান পেয়েছেন চশমা প্রতিকে ৫১ ভোট ও মোঃ নুরুন্নবী মৃধা ঘোড়া প্রতিকে পেয়েছেন ২৬ ভোট।

সদস্য পদে সোহরাব হোসেন সোহাগ (হাতি) ৩৪ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সেলিম রেজা (টিউবওয়েল) ২৫ ভোট, মুক্তার হোসেন নিপু(উটপাখি) প্রতীকে ১৩ভোট এবং মোঃ মুশফিকুর রহমান মুকু (তালা) প্রতীকে পেয়েছেন ৫ ভোট।

এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে লাভলী ইয়াসমিন (ফুটবল) ৩৫ ভোট,বিউটি আহম্মেদ( হরিণ) ২৫ ভোট,আমিরন বেগম (বই) ০০ ভোট, ফরিদা পারভীন (দোয়াত কলম) ০০ ভোট, মহুয়া পারভীন লিপি (লাটিম) ০৮ভোট, লাইলী বেগম (মাইক) ০০ ভোট, এবং শেফালী আক্তার বিজলী (ঘড়ি)০৯ ভোট ভোট পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ