আজ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৬ ইং

নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোদ্ধা’ আয়োজন করে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে ও হ্যাভেন সোসাইটির সার্বিক সহযোগিতায় , রোদ্ধা ( শিক্ষামূলক সামাজিক সংগঠন ) আয়োজন করে
“ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ” কর্মসূচি।আজ ১৬ ডিসেম্বর ২০২০ রোজ বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নওগাঁ বাজার, তাড়াশ, সিরাজগঞ্জে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
কর্মসূচি পরিচালনা করেন নবজাগরণ ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা ও বর্তমান উপদেষ্টা কে.এম আবু হুরায়রা ।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন হ্যাভেন সোসাইটির সভাপতি সুমন সরকার ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছাত্তার। আরো উপস্থিত ছিলেন রোদ্ধা সংগঠনের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আজাদ ।
উক্ত সংগঠনটি গঠিত হয়েছে আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে। রোদ্ধা একটি সামাজিক সংগঠন যার প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান আবু হুরায়রা, বর্তমানের সভাপতির দায়িত্ব পালন করছেন মোঃ মেহেদী হাসান সান এবং সাধারণ সম্পাদক হিসাবে আছেন আলাউদ্দিন আজাদ।
উক্ত কর্মসূচির সহযোগিতায় আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহৎ সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন এবং সিরাজগঞ্জের নওগাঁর অন্যতম সামাজিক সংগঠন হ্যাভেন সোসাইটি। উক্ত কর্মসূচিতে নবজাগরণ ফাউন্ডেশন থেকে প্রতিনিধিত্বে ছিলেন নাইমুর রহমান, পরিসংখ্যান বিভাগ , রাজশাহী বিশ্ববিদ্যালয়। আয়োজকদের প্রত্যাশা এই যে, সমাজের সকল স্তরের মানুষ সেখানে উপস্তিত হয়ে তার রক্তের গ্রুপ সম্পর্কে অবগত হবেন এবং রক্তপ্রদান সংক্রান্ত জটিলতা থেকে মুক্ত হবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ