রাব্বী হোসাইন, পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা শহিদুল আলম বেন্টু ,সহ সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ মাহাবুব হোসেন, সদস্য রেজা রায়হান চৌধুরী , মামুনুর রশিদ, রাজু আহমেদ, স্মৃতি রানী, রাব্বী হোসাইন প্রমূখ।
সভায় মহামারী করোনা সচেতনতামূলক সকলের মাস্ক ব্যবহার নিশ্চিত করন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নারী নির্যাতন , প্রেসক্লাবের নির্বাচন সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।