আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

নজিপুর প্রেসক্লাবে ফরহাদ হোসেন সভাপতি ও মাসুদ রানা সম্পাদক  নির্বাচিত

রাব্বী হোসাইন , পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধিঃ 

নওগাঁর পত্নীতলায় নজিপুর প্রেসক্লাবে ফরহাদ হোসেন ( দৈনিক ভোরের কাগজ)  সভাপতি ও মাসুদ রানা (দৈনিক খোলা কাগজ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার বেলা ১১ টায় সর্ব সম্মতিতে ১১ সদস্য বিশিষ্ট দ্বি বার্ষিকী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে সভায় নতুন কমিটি ঘোষনা করেন ক্লাবের প্রধান উপদেষ্টা বীর মুক্তি যোদ্ধা মমতাজ উদ্দীন। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি টিপু সুলতান , যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রেজা চৌধুরী,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,কোষাধ্যক্ষ মাহাবুব হোসেন,  প্রচার সম্পাদক মেহেদী হাসান।দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, নির্বাহী সদস্যরা হলেন  রাব্বী হোসাইন,      রাজু আহমেদ, মনিরুজ্জামান মিলন, স্মৃতি রানী।এ সময় উপস্থিত ছিলেন সম্মানীয় প্রেসক্লাব উপদেষ্টা সাবেক অধ্যক্ষ ময়েজ উদ্দীন,  শহিদুল আলম বেন্টু,  আবুল কালাম আজাদ (অরুন) প্রমূখ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ