আজ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ ইং

নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেয়ার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ডেক্স রিপোর্ট :

অবিলম্বে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা নেয়ার দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানব বন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা । আজ বেলা ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচিটি পালিত হয় ।
গত ১৭ মার্চ থেকে করোনা মহামারীর কারণে বন্ধ বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান । বন্ধ রয়েছে ক্লাস ও সকল একাডেমিক কার্যক্রম । ফলে সেশনজটে পরতে হচ্ছে শিক্ষার্থীদের । শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া খোলা রয়েছে দেশের সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান । বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় সাম্প্রতিক নিয়োগ সার্কুলার গুলো ধরতে পারছে না শিক্ষার্থীরা । এতে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক হতাশা ও ক্ষোভের জন্ম নিয়েছে ‌। এরই পরিপ্রেক্ষিতে আজ প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা ।
উক্ত কর্মসূচিতে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা বলেন , ” বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যেই পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে । নিশ্চিত সেশনজট এড়াতে আমাদের বিশ্ববিদ্যালয়েও অবিলম্বে পরীক্ষা নেয়া জরুরী । প্রশাসন শিক্ষার্থীদের স্বার্থের কথা ভাবে না । তারা সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় বসে আছে । কিন্তু এভাবে অনির্দিষ্টকাল বসে থাকা যায় না । এখন সময় এসেছে ঘুম ভাঙ্গার । নইলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর মাশুল গুনতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে শিক্ষার্থীরা । ”
তারা আরো বলেন, ” প্রশাসন আমাদের নিয়ে ছিনিমিনি খেলছে । তারা বারবার আমাদেরকে মৌখিক আশ্বাস দেয় । কিন্তু কাজের কাজ কিছুই করে না । এবার আমাদের দাবি না মানলে আমরা ঘরে ফিরবো না । ”
এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিচে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা । এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ছাত্র উপদেষ্টা শিক্ষার্থীদের শান্ত করতে ঘটনাস্থলে ছুটে যান ।
শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান জানিয়েছেন , ” আগামী রবিবার সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে ইউজিসি’র একটি ভার্চুয়াল বৈঠক আছে । উপকৃত বৈঠকে তিনি বিষয়টি জোড়ালো ভাবে উত্থাপন করা হবে । ইউজিসি নিগেটিভ সিদ্ধান্ত দিলেও আমরা পরবর্তীতে একাডেমিক কাউন্সিলের জরুরী সভা ডেকে পজিটিভ সিদ্ধান্ত নেবো “

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ