মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে সোনালী ব্যাংক লিমিটেড আত্রাইয়ের ভবানীপুর বাজারে নতুন শাখার ভবনের শুভ উদ্বোধন করেন৷
আজ রবিবার সাহাগোলা ইউনিয়ন ভবানী পুর বাজারে সুবেদা প্লাজায় নতুন ভবনটি উদ্বোধন করাহয়েছে৷
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেনারেল ম্যানেজার’স অফিস রাজশাহীর জেনারেল ম্যানেজার মীর হাসান মোহাম্মদ জাহিদ,
নওগাঁর ডেপুটি ম্যানেজার আশরাফুল আলম এর সভাপতিত্বে শাখা ম্যানেজার গজেন্দ্র নাথ প্রামানিকের সঞ্চলনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামাণিক, ইউএনও মোঃ ইকতেখারুল ইসলাম, ওসি তদন্ত মোজাম্মেল হক কাজি, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু।
নবনির্বাচিত চেয়ারম্যান এসএম মামুনুর রশীদ, ইউপি আ’লীগ সভাপতি শামসুর রহমান, ব্যাংক অফিসার মাসুদুর রহমান, সৌরজিৎ সরকার, দেলোয়ার হোসেন, আরিফুর রহমান শফিকুল ইসলাম,
বক্তব্যে ব্যাংকের সেবার মান বৃদ্ধি করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসডিজি বাস্তবায়নে সহায়তার হাত বাড়ানোর আহবান জানান৷