আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ হাতেম আলী মন্ডলের ছেলে রাহয়ান (২৪) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল সন্ধায় উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়,সন্ধা ৭ টার সময় নিজ বাড়িতে পাকা ঘরের ওয়ালে পানি দিতে গেলে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রায়হান।

সে পেশায় একজন সুদক্ষ রাজ মিস্ত্রি।
রাজ মিস্ত্রির কাজ করে চলে তার সংসার। রাইহানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় এক শোকের মাতম নেমে আসে।

সকাল ১১ টায় আজ নিজ বাসভবনে তাহার জানাজা নামাজের শেষে তার লাশ দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ