আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁয় বিজিবি’র ১৬ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় বিজিবি’র ১৬ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নওগাঁর পোরশায় বিজিবি’র ১৬ এর আজ শনিবার ৭ সেপ্টেম্বর ২০২৪ সকাল ৭,৩০ মিঃ হতে সকাল ৮টা পর্যন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন বিজিবি ১৬ নিতপুর  বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিতপুর পুরাতন বাজারে জেসিও -৮৮৩৩ সুবেদার মোঃ মুনসেদ আলী এর নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তি বর্গসহ মোট ১৩০ জন উপস্থিত ছিলেন।

উক্ত সভায় আলোচনা করেন সীমান্ত হত্যা, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান দমন ,বর্তমান পরিস্থিতে অভ্যন্তরিন গোলযোগে কেউ যেন জড়িত না হয়,অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাছ না ধরা, নারী শিশু পাচার দমন, মাদক চোরাচালানী ও মাদকাসক্তদের প্রতিরোধ সহ আরও অনেক সম্পর্কে আলোচনা করেন।পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে উক্ত মতবিনিময় সভা সমাপ্ত করা ঘোষণা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ