আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁয় পুলিশ করোনা প্রতিরোধে সচেতনতামুলক কর্মসূচী পালন করেন

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ

করোনা পরিস্থিতির এক বছর যাবত পার হলেও আবারও দ্রুত আক্রান্তের সংখ্যা বারতে থাকায় মাক্স পরিধান নিশ্চিত সহ কঠোর স্বাস্থ্য বিধি মানতে
নওগাঁর আত্রাই থানা পুলিশের উদ্যোগে করোনা সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকালে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এর নেতৃতে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে স্লোগান দেওয়া হয় পড়লে মাস্ক নিয়মিত, করোনা হবে বিতারিত। মাস্ক পড়া নিশ্চিত করি, কোভিড মুক্ত দেশ গড়ি। নিয়মিত মাস্ক পড়বো, স্বাস্থ্য বিধি মেনে চলবো। নাকে মুখে মাস্ক, করোনা নিপাত যাক। মাস্ক পড়া অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ। করোনা নিপাত যাক, জীবন ধারা মুক্তি পাক। মাস্ক পড়া ছাড়বো না, রুখতে হবে করোনা।এসময় র আ’লীগ সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সায়েদুল ইসলাম সরকার ওসি তদন্ত মোজাম্মেল হক প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ