আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁয় পাট সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা 

মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে
এক সময়ে পাট কে সুনালী আঁশ বলাহতো৷ কিন্তু এ সোনালী আঁশ কৃষকের গলার ‘ফাঁস’ হয়ে দাড়িয়েছিল,কিছুটা সময়ের আবর্তনে৷ তখন অনেক কৃষকই পাট চাষ বন্ধ করে দিয়েছিলেন৷ গত কয়েক বছর ধরে ন্যায্য মুল্য না পাওয়ায় কৃষকরা পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল৷

তবে গত বছর পাটের দাম ভালো পাওয়ায় আবারও কৃষকরা পাট চাষে আগ্রহী হয়ে উঠেছে বলে যানাযায় ৷ আত্রাই উপজেলার হাকালুপাড়া গ্রামের মোঃ জফের আলী জানান পাটের দাম ভালো হওয়ায় পাটের সুদিন ফিরেছে৷

নওগাঁর পাট অধিদফতরের উন্নয়ন কর্মকর্তা আখতারুজ্জামান বলেন,পাটের সোনালী অতীত ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি৷
তিনি বলেন, দেশ ও বিদেশে আমাদের পাটের চাহিদা বাড়ছে৷
গত বছরের মতো এবছর কৃষকরা পাটের দাম ভালো পাবে৷
নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক সামশুল ওয়াদুদ বলেন, আমরা পাট চাষিদের প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছি৷ কৃষক পাট চাষে উদ্ধুদ্ধ হচ্ছে এবং পটের ন্যায্য মুল্যও পাচ্ছে৷
আমরা পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসা সম্ভব ৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ