নওগাঁ প্রতিনিধিঃ
সোমবার বিকেলে রাণীনগর উপজেলার কুজাইল গ্রামে চা বিক্রেতা মোঃ মোতালেব হোসেন মন্টু (৫৫) ছয় বছরের এক শিশু কে যাদু খেলা দেখানোর নাম করে বাসায় নিয়ে গিয়ে জোর করে ধর্ষণের অভিযোগ উঠেছে৷
এ ঘটনায় ওই শিশুটির মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে।
সন্ধ্যায় রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে কুজাইল এলাকা থেকে ধর্ষক চা বিক্রেতাকে আটক করেছে।
আটককৃত চা বিক্রেতা মন্টু কুজাইল উত্তরপাড়া গ্রামের মৃত তুমিজ উদ্দিনের ছেলে।
শিশুর মা জানান, এ দিন বিকেলে আমার ছয় বছর বয়সি শিশু তার বন্ধুদের সাথে বাড়ির পাশে খেলা-ধুলা করছিলো।
এ সময় মন্টু আমার মেয়েকে যাদু খেলা দেখানোর প্রলোভন দিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক মেয়েকে ধর্ষণ করে। এ সময় মেয়ের চিৎকার করতে লাগতে ঘটনাটি কাউকে না বলতে বলে।
এরপর আমার মেয়ে বাড়িতে এসে কান্না করে ঘটনাটি জানায়। এ ঘটনায় আমি বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মোতালেব হোসেন মন্টুকে আটক করেছে।
শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়।আটক কৃত মন্টুকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।