আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁয় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। জানাযায় উপজেলার বিশা ইউনিয়নের দর্শনগ্রাম গ্রামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহতের শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন না থাকলেও পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে নওগাঁ মর্গে সুরতহাল রিপোর্টের জন্য পাঠিয়েছে।

আত্রাই থানা ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে স্বামী স্ত্রী একসাথে ঘুমিয়ে পরেন তারা৷
রাসেলের বাবা নামাজ পড়তে তাদেরকে ডাক দেয়।

বাবার ডাকে চেতন হয়ে রাসেল তার স্ত্রী সুখীকে একাধিকবার ডাকলেও সাড়া না পাওয়ায় গায়ে হাত দিয়ে নাড়া দিতেই সারাশরীর ঠান্ডা অনুভব করে। পরবর্তীতে পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আত্রাই থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠিয়েছি। একটি ইউডি মামলা রজু করা হয়েছে। অন্য কোনো ঘটনা আছে কি না রিপোর্ট পেলে জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ