মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ প্রতিনিধিঃ
কিছুটা ভিন্নভাবে বছরের শেষ এবং নতুন বছরের শুরুর রাত উদযাপন করেছে নওগাঁর একটি স্বেচ্ছাসেবী সংগঠন “রূপসী নওগাঁ”।
যুবকদের যখন সাগরের পাড়ে, টিএসসির চত্তর কিংবা পাঁচ তারকা দামী কোনো রেস্টুরেন্টে বন্ধু-বান্ধবদের নিয়ে থার্টি ফাস্ট নাইট উদযাপনে ব্যস্ত থাকার কথা, ঠিক তখনি রাতের আধারে দেখা মিললো নওগাঁর স্বেচ্ছাসেবী সংগঠন “রূপসী নওগাঁ” সংগঠনকে।
রূপসী নওগাঁ সংগঠনের সদস্যরা নওগাঁ শহর ও পাশ্ববর্তী শান্তাহার রেলস্টেশনে ঘুরে ঘুরে দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করে অন্য রকম থার্টি ফার্স্ট নাইট পালন করেছেন।
পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানানোর এই বিরল দৃষ্টান্তকে শীতার্ত মানুষেরা দোয়া ও ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিয়েছেন রূপসী নওগাঁ স্বেচ্ছাসেবী সংগঠনকে।
এইসময় তারা ৫০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন।
এই সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ” এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, সহ সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাজু রহমান সুজন, প্রচার সম্পাদক মোস্তফা জামাল,
অর্থ সম্পাদক আহসান হাবিব মহন, সহ প্রচার সম্পাদক বদিউজ্জামান টিটু, রনি, মিনারুল, শান্তাহারের গরীবের বন্ধু নামে খ্যাত রাজা, সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টু, সাংবাদিক আশিক ইসলাম প্রমুখ।
ব্যতিক্রমধর্মী এই আয়োজন বিষয়ে জানতে চাইলে রূপসী নওগাঁর পরিচালক ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ বলেন, ‘প্রথমে আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। এই দিনে মানুষ নানাভাবে আতজবাজি, ফানুস উড়িয়ে, বক্স ভাড়া করে নাচগানের আয়োজন করে।
আর রাতের শেষে না হতেই পুরোপুরি অপচয় হয়ে যাই। এবং আমার দেখেছি ফানুস উড়িয়ে রাজধানীতে অনেক দূর্ঘটনার ঘটনা ঘটেছে। আসুন আমরা টাকা অপচয় নষ্ট না করে সমাজের অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করি।’
তিনি আরও বলেন, ‘বিশ্বের অধিকাংশ মানুষ এই দিনকে নানাভাবে উদযাপন করেন। তেমনি আমরাও রূপসী নওগাঁ পরিবার চাইছিলাম দিনটিকে স্মরণীয় করে রাখতে।
সেই ধারাবাহিকতায় আমাদের পক্ষ হতে এমন আয়োজন করা হয়েছে। যা বিগত কয়েকবছর হতে করা হয়া আসতেছে। রূপসী নওগাঁ পরিবার সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে।’