আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁর রাণীনগরে বেহাল অবস্থা গ্রামীণ রাস্তার

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়ন ধনপাড়া গ্রামের ও ডাংগাপাড়া গ্রাম হয়ে কিষমত হড়পুর গ্রামের
রাস্তার অবস্থা খুবই খারাপ
দেখার মতো কেহই নায়
বর্তমানে
এসব এলাকার জনসাধারণেরা অনেক কষ্ট করে গাড়ি নিয়ে যেতে হয়। যাত্রী নিয়ে যাওয়াতো দুরের কথা। বর্তমানে রাস্তার যে বেহাল দশা দ্রুত সংস্কার করা না হলে গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পরবে। দ্রুত রাস্তাটি সংস্কার করার জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকার জনসাধারণেরা।
এ ব্যাপারে রাণীনগর উপজেলা প্রকৌশলী শাহ মো: শহিদুল হক বলেন, ইট সোলিং রাস্তার সংস্কার কাজ মূলত স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ থেকে করে। তবে রাস্তার যে বেহাল অবস্থার কথা শুনেছি রাস্তাটি পাকা করণের জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হবে।

রাণীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা বেগম বলেন, রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ