মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরের সাথীর বাড়ি ফিরা হলনা৷আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কাশিমপুর ঋষি পাড়া গ্রামের শ্রীঃবলরাম চন্দ্রের মেয়ে সাথী রানী প্রতিদিনের নাই সে সকালে
কুজাইল ইন্টারন্যাশলান নিডস স্কুলে গিয়েছিল ৷
স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাশিমপুর সানাপাড়া মোড়ে গাড়ি থেকে নেমে রাস্তা পারাপারের সময় অপর দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটো টমটম এসে ধাক্কা দেয়৷ ধাক্কাখেয়ে পরে যায় স্কুল ছাত্রী সাথী রানী৷
স্থানীয়রা সাথী রানীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।