আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁর মান্দায় এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় আঃ ছাত্তার নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ১৪ নং বিষ্ণপুর ইউনিয়নের মিঠাপুর নদীর ঘাটের পচ্চিম পার্শে ছামাদের মোড় সংলগ্ন নদীর ধারে।
বুধবার ১৩ জানুয়ারি সকাল ৮ টার দিকে নদীর ধারে ভট্টার জমিতে স্থানীয়রা কাজ করতে এসে লাশটি দেখতে পেয়ে মান্দা থানায় ‍পুলিশকে খবর দিলে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। যানাযায় মৃত্যু ব্যাক্তির নাম আঃ ছাত্তার
৪৫ বছর, পরনে শার্ট- প্যান্ট এবং জুতা ছিলো। নিহতের কাছে একটি মোবাইল ফোন আছে, যে ফোনটিতে রিংটন বাজতেছিলো বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি উদ্ধারের চেষ্টা চলছে।

 

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ