মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলাধীন বিশা ইউনিয়নে গতকাল শুক্রবার সমসপাড়া হাটে ঘটেযাওয়া সহিংসতা বিষয়ে আ’লীগ সাংবাদিক সম্মেলন করেছেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান উপজেলা কমিটির সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল।
লিখিত বক্তব্যে সভাপতি বলেন, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে প‚র্ব নির্ধারিত কর্মসুচি অনুসারে উপজেলা আ’লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিশা ইউনিয়নের সমসপাড়া হাটে নৌকার ভোট প্রার্থনায় যাই।
গণসংযোগকালে সকাল আনুমানিক সারে ১১ টায় আওয়ামী লীগ মনোনয়ন বঞ্চিত ঘোড়া মার্কার প্রার্থী তোফাজ্জল হোসেন খান তোফা সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাপস পাল।
বিশা ইউনিয়ন যুবলীগ নেতা সাজেদুর রহমান আহত হয়। ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা নদীর ওপারে পালিয়ে গিয়ে ভাজাজাঙ্গাল বাজারে দোকানপাট ভাংচুর লুটপাট করে ত্রাসের সৃষ্টি করে। পরে প্রশাসনিক পদক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
চিহ্নিত সন্ত্রাসীদের ঘৃণা ভরে প্রত্যাখান করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি করেন তিনি।
এসময় সাধারন সম্পাদক আক্কাছ আলী, সহ-সভাপতি এবাদুর রহমান প্রামানিক ও চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুগ্ম সম্পাদ নাহিদ ইসলাম বিপ্লবসহ আ’লীগ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।