আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য মন্ত্রণালয় লআয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্যের নিরাপদতা শীর্ষক দিনব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদ মিলয়নায়তনে মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আদ্দা আন সিনা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আক্তারুজ্জামান, সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি অফিসার কে এম কাওছার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুস শুকুর সরদার, আত্রাই প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ