আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁর আত্রাই উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক এর পদত্যাগের দাবিতে মানববন্ধন

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহদী মসনদ স্বরুপ ও সাধারণ সম্পাদক হুমায়ন কবির সোহাগ এর পদত্যাগ চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর
সকাল ১০টায় সাহেবগঞ্জ বাজার চত্বরে উপজেলা ছাত্রলীগের সবস্তরের নেতৃবৃন্দ এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে।
উপজেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি এসএম রুবেল এর নেতৃত্বে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ জুবায়ের হোসেন দেশা, রাহুল আখতার রনি, মোঃ জাহিদ, যুগ্ন সাধারণ সম্পাদক এসএস সজল,মেহেদী হাসান প্রিন্স,সাংগাঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন উপ- তথ্য ও প্রযুক্তি সম্পাদক বাদল হোসেন, মিজানুর রহমান ফায়সাল মাহমুদ প্রমুখ। এসময় বক্তরা বলেন,একটি বিশেষ ব্যক্তির অনুকম্পায় বয়স উত্তির্ণ হওয়ার পরও তিনি ছাত্রলীগের সভাপতি হন। বিবাহীত অবস্থায় ছাত্রলীগের সভাপতি হওয়া সংগঠন পরিপন্থী। এছাড়াও সভাপতি ও সম্পাদক মনোনিত হবার পর থেকে আত্রাই উপজেলায় বিভিন্ন স্থানে সন্ত্রাস, চাঁদাবাজি লিপ্ত থাকেন, আওয়ামীলীগ নেতা ও সাধারণ মানুষরে সাথে ঔদ্ধত্যপূণ আচরণ করে আসছে। যা সংঘঠনে ভাবমুর্তি নষ্ট হয়েছে। একের এক বিতর্কিত কর্মকান্ড জড়িয়ে পড়ছে। তাই তাদের দ্রুত বহিস্কারে দাবি জানানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ